বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
আপত্তি থাকায় হলো না ‘শরৎ উৎসব’, আয়োজকদের ক্ষোভ
আপত্তি থাকায় হলো না ‘শরৎ উৎসব’, আয়োজকদের ক্ষোভ

আপত্তি থাকায় হলো না ‘শরৎ উৎসব’, আয়োজকদের ক্ষোভ

নিউজ ডেস্ক:

নানান মহলের ‘আপত্তি’ থাকায় শেষ মুহূর্তে বাতিল হলো সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর ‘শরৎ উৎসব’র অনুষ্ঠান। এতে ক্ষোভ প্রকাশ করেছেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।

বিগত বছরের মত এবারও প্রথমে চারুকলার বকুলতলায় শরৎ উৎসবের আয়োজন করে সত্যেন সেন শিল্পগোষ্ঠী। একটি গোষ্ঠীর আপত্তির কথা জানিয়ে বাতিল করা হয় সেই ভেন্যু। পরে শুক্রবার (১০ অক্টোবর) সকালে গেন্ডারিয়ায় কচিকাঁচার মেলা প্রাঙ্গণে বিকল্প আয়োজন করা হলেও গোলযোগের আশঙ্কায় বাতিল করা হয় সেটিও।

পরে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নিজ উদ্যোগে সঙ্গীত পরিবেশন ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানেন।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সত্যেন শিল্প গোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট বলেন, প্রায় ১৯ বছর ধরে চলা এই শরৎ উৎসব কোনো রাজনৈতিক আয়োজন নয়। ভূইফোড় অনেক সংগঠন এসব আয়োজনকে কুক্ষিগত করতেই নানান ষড়যন্ত্র করছে। তবে প্রকৃতি নিজের নিয়মেই তাদের জবাব দেবে বলে মন্তব্য করেন তিনি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।