বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কাল দেশে ফিরছেন শহিদুল আলম
কাল দেশে ফিরছেন শহিদুল আলম

কাল দেশে ফিরছেন শহিদুল আলম

নিউজ ডেস্ক:

ফ্রি প্যালেস্টাইন অভিযানে অংশ নেওয়ার পর ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে আটক হওয়া বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম মুক্তি পেয়েছেন। আগামীকাল শনিবার (১০ অক্টোবর) সকাল ৪টা ৫৫ মিনিটে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুলে পৌঁছান তিনি। সেখানে বাংলাদেশি কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান তাকে স্বাগত জানান।

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুর রহমান জানান, শহিদুল আলমের দেশে ফেরার ফ্লাইটটি শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইস্তাম্বুল থেকে ছাড়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়্যেপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ইসরায়েলি কর্তৃপক্ষ কর্তৃক শহিদুল আলমকে আটকের পর জর্ডান, মিশর এবং তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার এবং তার মুক্তি নিশ্চিত করার জন্য তাৎক্ষণিক কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল প্রধান উপদেষ্টার দফতর থেকে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।