বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সারাদেশের এমপিওভুক্ত শিক্ষকদের বড় জমায়েত পরশু
সারাদেশের এমপিওভুক্ত শিক্ষকদের বড় জমায়েত পরশু

সারাদেশের এমপিওভুক্ত শিক্ষকদের বড় জমায়েত পরশু

দৈনিক নতুন সূর্য ডেস্ক:রোববার সারাদেশ থেকে ৬ লাখ এমপিও শিক্ষক কর্মচারীদের বড় জমায়েত করার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতা আজিজী। বেতনের ২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা স্থগিত করে অনশন শুরু করেছেন আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। শুক্রবার (১৭ অক্টোবর) আন্দোলনরত অবস্থায় এ ঘোষণা আসে এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এ ঘোষণা দিয়েছিলেন।

তিনি জানান, পদযাত্রা স্থগিত হলেও সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে লাগাতার সর্বাত্মক কর্মবিরতি চলবে।এর আগে আন্দোলনকারীরা সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে বৈঠক করেন। তবে বৈঠকে কোনো ফলপ্রসূ সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। দিনভর শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন।

গত ৫ অক্টোবর অর্থ মন্ত্রণালয় শিক্ষকদের বাড়িভাড়া মাত্র ৫০০ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করলে তা প্রত্যাখ্যান করে শিক্ষকরা তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন।এরপর গত ১৩ অক্টোবর প্রেস ক্লাবের সামনে আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করলে তা আরও বিস্তৃত হয়। এরপর থেকে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।১৫ অক্টোবর শিক্ষকরা শাহবাগ মোড় আড়াই ঘণ্টারও বেশি সময় অবরোধ করে রাখেন। পূর্ব ঘোষণানুযায়ী বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা অভিমুখে পদযাত্রা’ করার কথা থাকলেও শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সেটি স্থগিতের ঘোষণা দেন তারা।অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, রাজনৈতিক দলের পক্ষ থেকে অনুরোধ এসেছে, যমুনার দিকে পদযাত্রা করলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সুযোগসন্ধানী ও ষড়যন্ত্রকারীরা আন্দোলনে প্রবেশ করে পরিস্থিতি ভিন্নদিকে নিতে পারে। আপনারা কর্মসূচি আপাতত স্থগিত করেন, আমরা সরকারকে চাপ সৃষ্টি করার সর্বোচ্চ চেষ্টা করছি। তাদের অনুরোধেই আমরা আজকের পদযাত্রা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।

নতুন কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, আমাদের নতুন কর্মসূচি হলো— ২৪ ঘণ্টা লাগাতার অবস্থান অব্যাহত থাকবে এবং শুক্রবার দুপুর ২টা থেকে আমরা অনশন শুরু করব। এরপরও যদি সরকারের বোধোদয় না হয়, আমরা আমরণ অনশনে যাবো।তিনি আরো বলেন, যদি সরকারেরকোনো দয়া না হয় বা সাড়া না আসে, তাহলে আমরা এখানেই আমরণ অনশনে মৃত্যুবরণ করব।অধ্যক্ষ আজিজী জানান, ক্লাস তো এমনিতেই বন্ধ। তবে আগামী রোববার থেকে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষাসহ সব কার্যক্রম বন্ধ থাকবে— শুরু হবে লাগাতার কর্মবিরতি।যে

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।