বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
শেখ হাসিনার বহরে হামলা: সাবেক এমপি হাবিবসহ সব আসামি খালাস
শেখ হাসিনার বহরে হামলা: সাবেক এমপি হাবিবসহ সব আসামি খালাস

শেখ হাসিনার বহরে হামলা: সাবেক এমপি হাবিবসহ সব আসামি খালাস

নিউজ ডেস্ক:

২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় সাতক্ষীরা বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৪ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এই মামলায় হাবিবুল ইসলাম হাবিবকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন হাইকোর্ট।

বুধবার (২২ অক্টোবর) বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আদালতে আসামিদের পক্ষ ছিলেন আইনজীবী আমিনুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মজিবুর রহমান।

এর আগে ২০০২ সালের ৩০ আগস্ট শেখ হাসিনা গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা আরেকটি মামলায় হাবিবুল ইসলাম হাবিবকে ১০ বছরের সাজা থেকে খালাস দেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদি গ্রামের এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতালে দেখতে যান। সড়কপথে যশোরে ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। সে সময় হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে তিনটি মামলা করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।