বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
নভেম্বরেই এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাস্তবায়নে চিঠি
নভেম্বরেই এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাস্তবায়নে চিঠি

নভেম্বরেই এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাস্তবায়নে চিঠি

দৈনিক নতুন সূর্য ডেস্ক:পহেলা নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষকদের সাড়ে ৭ শতাংশ বাড়ি ভাড়া সংক্রান্ত চিঠি চিফ অ্যাকাউন্টস এন্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে পাঠানো হয়েছে। চিঠিতে কয়েকটি শর্তে নভেম্বর থেকে সাড়ে ৭ শতাংশ বাড়ি ভাড়া ভাতা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সম্প্রতি এই চিঠি মন্ত্রণালয় থেকে পাঠানো হয়।    বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছে।

চিঠিতে বলা হয়েছে, সরকার বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা কয়েকটি শর্তে পরিপালন সাপেক্ষে ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) এবং ২০২৬ খ্রিষ্টাব্দের ১ জুলাই থেকে এ ৭ দশমিক ৫ শতাংশের অতিরিক্ত আরো ৭ দশমিক ৫ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করা হলো।

শর্তগুলো হলো- পরবর্তী বেতনস্কেলে অতিরিক্ত সুবিধাটি সমন্বয় করতে হবে; এমপিওভুক্ত ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১’, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’; ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ এবং সরকার থেকে সময়ে সময়ে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন, আদেশ, পরিপত্র ও নীতিমালা অনুসরণ করে নিয়োগের শর্তগুলো পালন করতে হবে; বাড়ি ভাতা বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীরা কোন বকেয়া প্রাপ্য হবেন না; ভাতা দেয়ার ক্ষেত্রে সব আর্থিক বিধি-বিধান অবশ্যই পালন করতে হবে এবং এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোন অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ এ অনিয়মের জন্য দায়ী থাকবেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।