বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ডাকসু থেকে শেখ হাসিনার ‘আজীবন’ সদস্যপদ বাতিল
ডাকসু থেকে শেখ হাসিনার ‘আজীবন’ সদস্যপদ বাতিল

ডাকসু থেকে শেখ হাসিনার ‘আজীবন’ সদস্যপদ বাতিল

ডাকসু থেকে শেখ হাসিনার ‘আজীবন’ সদস্যপদ বাতিল

নতুন সূর্য ডেস্ক:
২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কর্তৃক তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া আজীবন সদস্যপদ বাতিল করা হয়েছে। তার আজীবন সদস্যপদকে ‘অবৈধ’ ঘোষণা করে বাতিল করেছে বর্তমান ডাকসু পরিষদ।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে ডাকসুর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েম বিষয়টি নিশ্চিত করেন।

ভিপি সাদিক কায়েম জানান, ২০১৯ সালে ডাকসুর গঠনতন্ত্র লঙ্ঘন করে একটি প্রস্তাবের মাধ্যমে শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ দেওয়া হয়েছিল, যা ছিল সম্পূর্ণভাবে ‘অগণতান্ত্রিক ও অবৈধ’। আজকের সাধারণ সভায় সেই বিতর্কিত প্রস্তাবটি বাতিল করা হয়েছে।

সন্ধ্যা ৬টায় ডাকসু কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমদ খান। এতে ডাকসুর ভিপি, জিএস, এজিএস-সহ কার্যনির্বাহী পরিষদের সব সদস্য উপস্থিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।