দৈনিক নতুন সূর্য: দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম সিএমপির সাবেক অতিরিক্ত ডিআইজি ও কাউন্টার টেররিজম ইউনিটের সাবেক উপকমিশনার হামিদুল আলম মিলন এবং তার স্ত্রী মেধা এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর শাহজাদী আলম লিপির জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।