Thursday, 8th October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
পোস্টাল ভোট দিতে ৫ লাখ ৭৫ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন
পোস্টাল ভোট দিতে ৫ লাখ ৭৫ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন

পোস্টাল ভোট দিতে ৫ লাখ ৭৫ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন

দৈনিক নতুন সূর্য ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত পাঁচ লাখ ৭৫ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।সোমবার ১০টা ৩৫ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা যায়।তথ্যানুযায়ী, ৫ লাখ ৭৫ হাজার ২৬৯ জন নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৫ লাখ ৩৮ হাজার ৮০৮ জন পুরুষ ও ৩৬ হাজার ৪৫৯ জন নারী রয়েছেন।দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সবচেয়ে বেশি সৌদি আরবের ১ লাখ ৩৮ হাজার ৭০৫ জন, কাতার থেকে নিবন্ধন করেছেন ৫২ হাজার ১০৯ জন, ওমান থেকে নিবন্ধন করেছেন ৩৮ হাজার ৯৯ জন, মালয়েশিয়ায় ৩৬ হাজার ৪২৭ প্রবাসী ও সংযুক্ত আরব আমিরাত থেকে ২৬ হাজার ৫০০ প্রবাসী নিবন্ধন করেছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে নিবন্ধন করেছেন ২৪ হাজার ৫৫ প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।