বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
মান্নার মনোনয়নপত্র বাতিল
মান্নার মনোনয়নপত্র বাতিল

মান্নার মনোনয়নপত্র বাতিল

দৈনিক নতুন সূর্য ডেস্ক: বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে বিএনপির প্রার্থী মীর শাহে আলমের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।  শুক্রবার বিকেল ৪টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ আদেশ দেন বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান।জানা যায়, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মোট সাতজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।এর মধ্যে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মো. জামাল উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবুল আজাদ মোহাম্মদ শাহাদাতুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু, গণ অধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকার, জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ।শুক্রবার সব প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্নাহ ও নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত যাচাই-বাছাইয়ের আরও কাজ চলমান রয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।