বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
তালায় কালের কণ্ঠের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
তালায় কালের কণ্ঠের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তালায় কালের কণ্ঠের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তালায় কালের কণ্ঠের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
তালা প্রেসক্লাবে কেক কেটে কালের কন্ঠের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সেকেন্দার আবু জাফর বাবু, তালা:

সাতক্ষীরার তালায় কেক কেঁটে দেশের অন্যতম শীর্ষ দৈনিক কালের কণ্ঠ’র ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আংশিক নয় পুরো সত্য’ জানানোর অঙ্গীকার নিয়ে ২০১০ সালের ১০ জানুয়ারি যাত্রা শুরুর পর থেকে পাঠকের ভালোবাসায় তা অব্যাহত রয়েছে।

রবিবার (১০জানুয়ারি)সন্ধ্যা সাড়ে ৬ টায় তালা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

কালের কন্ঠ’র তালা উপজেলা প্রতিনিধি এম এম রোকনুজ্জামান টিপুর সভাপতিত্বে ও দৈনিক আজকের পত্রিকা তালা প্রতিনিধি সেলিম হায়দারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, তালা প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ ফয়সাল, সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন, দৈনিক আমার সংবাদ পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি সেকেন্দার আবু জাফর বাবু, দৈনিক প্রজন্ম একাত্তোরের তালা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, দৈনিক সকাল বেলা পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি কে এম শাহীনুর রহমান, দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি জয়দেব চক্রবর্তী, দৈনিক সত্যপাঠ পত্রিকার আজিজুল ইসলাম, মোঃ কামাল হোসেন প্রমুখ।

গৌরব সাফল্যে আর পাঠকের আস্থা ও ভালোবাসায় কালের কণ্ঠ ১৬ বছর পূর্ণ করে ১৭ তে পা রাখলো। এসময় বক্তরা পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
‎আলোচনাসভা শেষে ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাঁটা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।