বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
২০০ টাকায় মিলবে বিপিএলের ঢাকা পর্বের ম্যাচ
২০০ টাকায় মিলবে বিপিএলের ঢাকা পর্বের ম্যাচ

২০০ টাকায় মিলবে বিপিএলের ঢাকা পর্বের ম্যাচ

দৈনিক নতুন সূর্য ডেস্ক:সিলেট পর্ব শেষে বিপিএলের শেষ অংশসহ প্লে অফ ও টুর্নামেন্টের ফাইনাল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।  সিলেটে ১২ তারিখ পর্যন্ত খেলা হবে। ১৩ তারিখ দলগুলো ঢাকায় আসবে।  এরপর আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে শুরু হিবে বিপিএলের ঢাকা পর্ব।এদিকে এই পর্বের ম্যাচগুলোর টিকিটের দাম প্রকাশ করেছে বিসিবি। সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে ঢাকা পর্বের ম্যাচগুলো। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে সর্বোচ্চ। এই গ্যালারির টিকিটের জন্য দর্শককে গুনতে হবে ২ হাজার টাকা।প্রকাশিত তালিকায় আন্তর্জাতিক গ্যালারি উত্তর পার্শ্বের টিকিটের দাম ধরা হয়েছে ১ হাজার টাকা। দক্ষিণ দিকের আন্তর্জাতিক গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ৮০০টাকা। আন্তর্জাতিক লাউঞ্জের টিকিটের দাম ১ হাজার টাকা।তবে ক্লাব হাউজের টিকিটের দাম ৫০০ টাকা করে।

তবে শহীদ মুশতাক স্ট্যান্ডের টিকিটের দাম আরও ১০০ বেশি।  শহীদ আবু সাইদ স্ট্যান্ড এবং ইস্টার্ন গ্যালারির টিকিট ৩০০টাকা করে পাওয়া যাবে। আর সর্বনিম্ন ২০০ টাকায় পাওয়া যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট।আগামী ১২ জানুয়ারি থেকে টিকিট বিক্রি শুরু হবে। শুধু অনলাইনেই পাওয়া যাবে টিকিট।
টিকিট কিনতে যেতে হবে বিসিবির নির্ধারিত ওয়েবসাইট

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।