নিউজ ডেস্ক:
কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক মোঃ মাসুম বিল্লাহ মনি। তিনি আগামী তিন বছরের জন্য সভাপতির দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (৩০ জুন, ২০২৬) ভোটারদের প্রত্যক্ষ ভোটে তিনি নির্বাচিত হন।
নব-নির্বাচিত সভাপতি মোঃ মাসুম বিল্লাহ মনি বলেন, “বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আমি সকল সদস্যকে সঙ্গে নিয়ে কাজ করবো।”
এদিকে, নতুন কমিটি গঠিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেন। তারা আশা করছেন, সভাপতি মোঃ মাসুম বিল্লাহ মনির নেতৃত্বে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে নতুন মাত্রা অর্জন করবে।
