Thursday, 8th October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
টাইগার পেসারদের তোপের মুখে ১৯৮ রানে ‍থামল অস্ট্রেলিয়া, হাসানের ৬ উইকেট
টাইগার পেসারদের তোপের মুখে ১৯৮ রানে ‍থামল অস্ট্রেলিয়া, হাসানের ৬ উইকেট

টাইগার পেসারদের তোপের মুখে ১৯৮ রানে ‍থামল অস্ট্রেলিয়া, হাসানের ৬ উইকেট

দৈনিক নতুন সূর্য ডেস্ক:টেস্টে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে ১০ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন বাংলাদেশের পেসাররা। বৃহস্পতিবার ডারউইনে অজি ব্যাটাররা টাইগার পেসারদের নিয়ন্ত্রিত লাইন-লেন্থের সামনে স্বাভাবিক ছন্দে খেলতে পারেননি।৫৫ রানে একাই ৬ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন।দুটটি করে উইকেট নিয়েছেন তাসকিন-ইবাদত। পেসারদের বোলিং তোপে প্রথম টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া মাত্র ১৯৮ রানে গুটিয়ে গেছে।এর আগে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন পেসাররা।ম্যাচের শুরু থেকেই অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ছিল অস্বস্তির ছাপ।দাঁড়াতে পারেননি কোনো ব্যাটার। মাত্র ৭৪ রানেই ৪ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। লাঞ্চের আগেই তাদের টপ অর্ডারকে ধসিয়ে দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে তুলে নেয় বাংলাদেশ।তবে একপ্রান্তে দাঁড়িয়ে ম্যাচটা কিছুটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন স্মিথ।

শেষ পর্যন্ত ১০৯ বলে ৭১ রান সাজঘরে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটার।হাসানের বোলিং অস্ট্রেলিয়ার বিপর্যয়ের মূল কারণ। নতুন বলে শুরু থেকে চাপ তৈরি করে গুরুত্বপূর্ণ সময়ে নিয়মিত উইকেট তুলে নিয়েছেন তিনি। তার সঙ্গে তাসকিন আহমেদ ও এবাদত হোসেনও দারুণভাবে সহায়তা করেছেন। ফলে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপকে ২০০ রানের নিচে আটকে রাখা বাংলাদেশের বোলিং আক্রমণের বড় সাফল্য।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।