Thursday, 8th October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
দংশনের পর গোখরা সাপ ধরে হাসপাতালে  হাজির কৃষক
দংশনের পর গোখরা সাপ ধরে হাসপাতালে  হাজির কৃষক

দংশনের পর গোখরা সাপ ধরে হাসপাতালে হাজির কৃষক

দৈনিক নতুন সূর্য ডেস্ক:দংশনের পর গোখরা সাপ ধরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে হাজির হয়েছেন রাজশাহী পুঠিয়া উপজেলার কৃষক পলান। বৃহস্পতিবার দুপুরে তিনি সাপ নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে উপস্থিত হন। এরপরে সেখনকার চিকিৎসকরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করে নেয়।  স্বজনরা জানান, পুঠিয়ার বাসিন্দা পলানকে সাপ কাটলে তিনি অসুস্থ হয়ে পড়েন।পরে তার স্বজনরা সাপটি ধরে। সাপসহ চিকিৎসার জন্য পলানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পরে হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য ৫৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।  রামেক হাসপাতলের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, তার অবস্থা আশংকাজনক নয়।বর্তমানে তিনি ওই ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।