Saturday, 22nd August 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে ৬ পিস ইয়াবাসহ দুই যুবক আটক
কালিগঞ্জে ৬ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

কালিগঞ্জে ৬ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পিরোজপুর খালপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,কালিগঞ্জ উপজেলার গণপতি গ্রামের হাবিবুর রহমানের ছেলে আফজাল হোসেন এবং বাজারগ্রাম এলাকার রেজাউল ইসলামের ছেলে আমিনুর রহমান।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কালিগঞ্জ থানার এসআই মতিন, এএসআই আনিছসহ সঙ্গীয় ফোর্স পিরোজপুর খালপাড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় সেখানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই যুবককে আটক করে পুলিশ। পরে তাদের দেহ তল্লাশি করে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।

আটকের পর আফজাল হোসেন ও আমিনুর রহমানকে কালিগঞ্জ থানায় নিয়ে আসা হয়। বর্তমানে তারা থানা হাজতে রয়েছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা, সরবরাহ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।