বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলেজ ভর্তিতে শেষ ধাপের আবেদন শুরু আজ
কলেজ ভর্তিতে শেষ ধাপের আবেদন শুরু আজ

কলেজ ভর্তিতে শেষ ধাপের আবেদন শুরু আজ

দৈনিক নতুন সূর্য ডেস্ক:একাদশ শ্রেণিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির তৃতীয় ধাপের আবেদন শুরু হয়েছে আজ। রোববার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন করতে পারছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত এ ধাপের আবেদন করতে পারবেন।রোববার (৩১ আগস্ট) একাদশের ভর্তিবিষয়ক কেন্দ্রীয় ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এর আগে, দ্বিতীয় ধাপের আবেদন শেষ হয়েছে ২৫ আগস্ট। এ ধাপে ২ লাখ ৯৫ হাজার ৭৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ২৮ আগস্ট ফল প্রকাশ করা হয়। দ্বিতীয় পর্যায়ের ভর্তি নিশ্চায়নের শেষ সময় ছিল গতকাল শনিবার (৩০ আগস্ট) রাত ৮টা পর্যন্ত।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।