বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
আপসহীন নেত্রী খালেদা জিয়ার প্রয়াণে শোকস্তব্ধ দেশ, দোয়া চাইলেন তারেক রহমান
আপসহীন নেত্রী খালেদা জিয়ার প্রয়াণে শোকস্তব্ধ দেশ, দোয়া চাইলেন তারেক রহমান

আপসহীন নেত্রী খালেদা জিয়ার প্রয়াণে শোকস্তব্ধ দেশ, দোয়া চাইলেন তারেক রহমান

দোয়া চাইলেন তারেক রহমান

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। তাঁর ইন্তেকালে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন বার্তায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। পোস্টে তিনি লেখেন, তাঁর মা সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।

তারেক রহমান লেখেন, অনেকের কাছে খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী, দেশনেত্রী ও গণতন্ত্রের প্রতীক। তাঁর নেতৃত্বে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন হয়েছে। একই সঙ্গে তিনি ব্যক্তিজীবনে ছিলেন একজন স্নেহশীলা ও মমতাময়ী মা, যিনি দেশ ও মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে নেতৃত্ব দিতে গিয়ে বেগম খালেদা জিয়া বারবার গ্রেপ্তার, নিপীড়ন ও চিকিৎসা বঞ্চনার শিকার হন। ব্যক্তিগত জীবনে নানা ত্যাগ স্বীকার করেও তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে আপসহীন অবস্থানে ছিলেন।

তারেক রহমান দেশবাসীর কাছে তাঁর মায়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া চান এবং শোক ও ভালোবাসার জন্য দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হচ্ছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।