বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬

গাইবান্ধা-৩: সাইকেল চালিয়ে নিজেই প্রচারণায় আজিজার
গাইবান্ধা-৩: সাইকেল চালিয়ে নিজেই প্রচারণায় আজিজার

গাইবান্ধা-৩: সাইকেল চালিয়ে নিজেই প্রচারণায় আজিজার

 দৈনিক নতুন সূর্য ডেস্ক:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একেবারেই ভিন্ন কায়দায় ভোটের মাঠে নেমেছেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান। হ্যান্ডমাইক বাঁধা সাইকেল চালিয়ে, এক হাতে সাইকেল আর অন্য হাতে মাইকের রিসিভার নিয়ে, নিজেই গ্রাম থেকে গ্রামে ঘুরে ভোট প্রার্থনা করছেন।
ঢেঁকি প্রতীকের এই প্রার্থী সঙ্গে কোনো কর্মী, সমর্থক বা আত্মীয়স্বজন রাখেননি। একাই দিন-রাত মাঠে থেকে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

সাধারণত যেখানে নির্বাচনি প্রচারণা মানেই মিছিল, সমাবেশ, ব্যানার, পোস্টার আর মাইকিংয়ের জৌলুস; সেখানে আজিজার রহমানের এই সাদামাটা প্রচারণা স্থানীয়দের দৃষ্টি কেড়েছে।পেশায় শিক্ষক আজিজার রহমান দীর্ঘদিন স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তিনি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোদা বকস গ্রামের বাসিন্দা। সাইকেল চালিয়ে একাই প্রচারণা চালানো এই প্রার্থী এখন এলাকাজুড়ে আলোচনার কেন্দ্রে

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।