বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬

বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির
বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির

বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির

দৈনিক নতুন সূর্য ডেস্ক: আগামী ৯ ফেব্রুয়ারি রাত ৯টায় বিটিভিতে ভাষণ দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার দলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

এই ধারাবাহিকতায় নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ৯ ফেব্রুয়ারি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন জামায়াত আমির।জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ জানিয়েছে, ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারের জন্য মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জামায়াতের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আনুষ্ঠানিকভাবে অনুমতি প্রার্থনা করে আবেদন করা হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।