দৈনিক নতুন সূর্য ডেস্ক:
সুন্দরবনের সিংহের টেক এলাকায় ঘুরতে গিয়ে নৌকা ডুবে পানিতে ভাসছিলেন মাঝিসহ ৯ পর্যটক। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর বাগেরহাট নৌ-পুলিশ ও মোংলা কোস্টগার্ডের যৌথ অভিযানে তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।আজ রবিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক ও গণমাধ্যম-জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার এ তথ্য জানান। তিনি বলেন, এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার ভাইসহ আটজন পর্যটক সুন্দরবন ঘুরতে গিয়েছেন।
সুন্দরবনের সিংহের টেক এলাকায় ঘুরতে গিয়ে নৌকা ডুবে পানিতে ভাসছিলেন মাঝিসহ ৯ পর্যটক। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর বাগেরহাট নৌ-পুলিশ ও মোংলা কোস্টগার্ডের যৌথ অভিযানে তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।আজ রবিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক ও গণমাধ্যম-জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার এ তথ্য জানান। তিনি বলেন, এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার ভাইসহ আটজন পর্যটক সুন্দরবন ঘুরতে গিয়েছেন।ঘোরাঘুরির একপর্যায়ে তাদের বহনকারী নৌকার তলা ফুটো হয়ে পানি উঠতে শুরু করে। এতে যেকোনো সময় নৌকাটি ডুবে যাওয়ার আশঙ্কায় দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান ওই ব্যক্তি। আনোয়ার সাত্তার আরও জানান, খবর পেয়ে ৯৯৯ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বাগেরহাট নৌ-পুলিশ ও মোংলা কোস্টগার্ডকে বিষয়টি জানায়। ৯৯৯ থেকে সংবাদ পাওয়ার পর বাগেরহাট নৌ-পুলিশ ও মোংলা কোস্টগার্ডের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মাঝিসহ নয়জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেয়।ঘটনাসূত্রে জানা যায়, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাপিতখালী এলাকা থেকে আটজন পর্যটক ইঞ্জিনচালিত নৌকায় সুন্দরবন ভ্রমণে যান। বাগেরহাট সদর এলাকার সিংহের টেক এলাকায় পৌঁছানোর পর নৌকার তলা ফুটো হয়ে পানি উঠতে শুরু করে। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে মাঝিসহ নয়জন পানিতে ভাসতে থাকেন।